শিরোনাম

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

ময়নাতদন্ত রিপোর্টে বলা হয়েছে : বিকৃত যৌনাচারে অতিরিক্ত রক্তক্ষরণে আনুশকার মৃত্যু হয়েছে



রাজধানীর কলাবাগানের মাস্টারমাইন্ড স্কুলের  লেভেলের এক শিক্ষার্থীকে জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে। ধর্ষণে অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তকারী চিকিৎসক ঢাকা মেডিক্যাল হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ এ তথ্য জানিয়েছেন। শুক্রবার (৮ জানুয়ারি) বিকালে ওই ছাত্রীর ময়নাতদন্ত সম্পন্ন হয়।

ডা. সোহেল বলেন, ধর্ষণের সকল আলামত পাওয়া গেছে। যৌনাঙ্গ ও পায়ুপথে ইঞ্জুরি পাওয়া গিয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। এছাড়া শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, ডিএনএ প্রোফাইলিংয়ের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। মৃত্যুর আগে চেতনানাশক কিছু খাওয়ানো হয়েছে কিনা, তার জন্য প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করে কেমিক্যাল পরীক্ষায় পাঠানো হয়েছে। এসব রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে। রিপোর্টের জন্য সপ্তাহ দুয়েক অপেক্ষা করতে হবে।

এর আগে বয়স নির্ধারণের জন্য মরদেহের প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়। পরে স্বজনরা মরদেহ নিয়ে যান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ